সময় কলকাতা ডেস্ক: স্যুপ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এখন রেস্টুরেন্টেও প্রথম পাতে অনেকেই স্যুপ খাওয়াটা পছন্দ করেন। তাই চিকেন দিয়ে বানান টেস্টি ইয়ামি চিকেন লেমন স্যুপ।
উপকরণ
• চিকেন স্টক ৬ কাপ,
• সিদ্ধ বোনলেস চিকেন ২০০ গ্রাম (সরু সরু করে কাটা)
• লেবুর রস আধা কাপ,
• চিনি ১ চা চামচ,
• সাদা গোলমরিচের গুড়া-আধা চা চামচ,
• লবণ পরিমাণমতো,
• স্বাদ লবণ সিকি চা চামচ,
• সয়াসস ১ টে চামচ,
• কর্নফ্লাওয়ার ১ টে চামচ,
• লেবু গোল করে কাটা পরিমাণমতো
পদ্ধতি
অল্প সাদা তেলে চিকেনটা হাল্কা করে নেড়ে নিতে হবে। গরম স্টকে লবণ, চিনি, স্বাদ লবণ, গোলমরিচের গুড়া ও সয়াসস দিয়ে হাল্কা ভেজে রাখা চিকেনের মধ্যে ঢেলে লো ফ্লেমে রাখতে হবে।কর্নফ্লাওয়ার গুলিয়ে, মিলিয়ে দিতে হবে। এভাবে মিনিট পাঁচেক নাড়িয়ে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশনের সময় লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে ।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র