Home » সহজেই বানান লোভনীয় গাজরের লাড্ডু

সহজেই বানান লোভনীয় গাজরের লাড্ডু

সময় কলকাতা ডেস্ক: লাড্ডু মানেই মিষ্টান্ন ভাণ্ডার মনে পড়ে, তাই তো ! আর গাজরের তৈরি অতি সুস্বাদু গাজরের হালুয়া সবার বাড়িতেই হয়ে থাকে। কিন্তু এবার খুব সহজেই বানিয়ে ফেলুন নতুনত্ব মিষ্টান্ন গাজরের লাড্ডু।

গাজরের লাড্ডু তৈরির উপকরণ

• ৪ টে গাজর

• ২ কাপ দুধ

• ২৫ গ্রাম মিল্ক পাউডার

• ১/২ কাপ চিনি

• ১ টা এলাচ

• ২ টেবিল চামচ ঘি

• ৮ টা কাজু

• ৮ টা কিসমিস

পদ্ধতি

গাজর গ্রেট করে কড়াইতে ঘি দিয়ে নরম করে নিতে হবে।গাজর নরম হলে দুধ দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। নরম হলে চিনি, মিল্ক পাউডার দিয়ে নাড়িয়ে নিয়ে এলাচ গুঁড়ো দিন।

মাখো মাখো হলে নামিয়ে গরম থাকতেই গোল লাড্ডুর মত পাকিয়ে নিতে হবে। এবার উপর থেকে কাজু, কিসমিস দিয়ে সাজিয়ে দিন, তৈরি গাজরের লাড্ডু।

About Post Author