Home » আপনার ত্বকের জন্য সেরা মাস্কটি বেছে নিন

আপনার ত্বকের জন্য সেরা মাস্কটি বেছে নিন

সময় কলকাতা ডেস্কঃ প্রতিদিনের রূপচর্চায় এখন নতুন সঙ্গী ফেসমাস্ক। খুব কম সময়ে ত্বকে জেল্লা ফেরাতে এসব মাস্ক দারুণ কাজ করে। কিন্তু আপনার ত্বকের জন্য কোন মাস্ক সেরা? তা না বুঝে অনেকেই মাস্ক কিনে ফেলেন। দেখে নিন আপনার ত্বকের জন্য কোন ফেসমাস্কটি কার্যকরী-

বাবল মাস্ক : এই মাস্কটি মুখে লাগানোর পরেই সাবানের ফেনার মতো ফুলে ফুলে উঠবে। এই মাস্কটি ত্বকের রোমকূপে ঢুকে নোংরা বার করে নিতে সাহায্য করে। এছাড়াও ত্বকে পুষ্টিও জোগান দেয়। রোদে পোড়া ত্বকে জেল্লা ফেরাতে দারুণ কাজ করে এই মাস্ক।

শিট মাস্ক: দ্রুত ত্বকে জেল্লা ফেরাতে চাইলে ভরসা রাখুন শিট মাস্কে। পাতলা কাপড়ের মতো দেখতে এই মাস্ক। এই মাস্কের মধ্যে মেশানো থাকে সিরাম। যা কিনা ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট এর জোগান দেয়। এ ব্যাপারে বেছে নিন শশা বা অ্যাভাকাডো মাস্ক। শুষ্ক হোক বা তৈলাক্ত, সব ত্বকেই দারুণ কাজ করবে এই মাস্ক।

পিল অফ মাস্ক: যাঁদের ত্বক খুব তৈলাক্ত, তাঁরা ব্যবহার করতে পারেন পিল অফ মাস্ক । এই মাস্কটি অনেকটা জেলের মতে দেখতে। মুখে লাগিয়ে পনেরো মিনিট মতো রেখে টেনে তুলে দিন। দেখবেন ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে।

 

স্লিপ মাস্ক: স্লিপ মাস্কের অপর নাম ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। ড্রাই স্কিনে এই মাস্ক দারুণ কাজ করে। ত্বকে আর্দ্রতা ফিরিয়ে দেওয়াই এই মাস্কের কাজ। রাতে মাস্কটি লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে উঠে ত্বকের জেল্লা দেখে আপনি নিজেই চমকে যাবেন। এক্ষেত্রে আপনি বেছে নিন অ্যালোভেরা বা নারকেল মাস্ক।

About Post Author