Home » আপনার জন্য রইল কিছু হেয়ার প্যাকের সন্ধান 

আপনার জন্য রইল কিছু হেয়ার প্যাকের সন্ধান 

সময় কলকাতা ডেস্কঃ সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। কারণ পুজোর সময় এমন চুলেই স্টাইল করে মজা। তাই এবার ঘরে বসেই চুলের যত্ন নিতে বানিয়ে নিন অ্যালোভেরার এই তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক।

অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক

চুল পড়া কমাতে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে এই প্যাকটি খুব সাহায্য করে। অ্যালোভেরা জেল,ক্যাস্টর অয়েল এবং মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে একঘণ্টা রেখে দিন। এরপর চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন।

অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক

চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।

 

অ্যালোভেরা, ডিম এবং অলিভ অয়েলের প্যাক

একটি পরিষ্কার পাত্রে আধাকাপ অ্যালোভেরার জেল,একটি ডিমের কুসুম এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অ্যালোভেরা হেয়ার প্যাকটি। এরপর সম্পূর্ণ চুলে প্যাকটি ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

About Post Author