সময় কলকাতা ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ কি রায় দেবে সুপ্রিম কোর্ট। সেই অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখবে শীর্ষ আদালত, এমনটাই আশা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

জানা গিয়েছে, এদিনই ডিএ মামলা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলার শুনানি কিছুটা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু, রাজ্য সরকারের আনুরোধ মেনে নেয়নি শীর্ষ আদালত।
উল্লেখ্য,কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকার মাঝে ডিএ বৃদ্ধি করলেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম ডিএ পান। আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে ঠিক কী রায় দেয় সুপ্রিম কোর্ট, এখন সেই দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এদিন শীর্ষ আদালতে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল ২০২১ সালেরই ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এদিকে তিন মাসের মধ্যে অর্থ না মেটানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারিদের সংগঠনগুলি। এদিকে আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দিয়েছিল রাজ্য। অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় দাবি করে অবশেষে সর্বোচ্চ আদালতেরও দ্বারস্থ হয় রাজ্য।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি