Home » কোষ্ঠকাঠিন্যের সমস্যা? দই খান

কোষ্ঠকাঠিন্যের সমস্যা? দই খান

সময় কলকাতা ডেস্কঃ অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, পিঠে ব্যথা, ক্লান্তির মতো অনেক অসুস্থতা দেখা দেয়। সাধারণত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের মত সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য-র সমস্যা বেশি করে দেখা যায়। এক্ষেত্রে আপনি রোজের খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন।

দই

দইয়ের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এই ল্যাকটোব্যাসিলাস হল প্রোবায়োটিক। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারে দই। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে প্রতিদিন দই খাওয়া উচিত। তবে এক্ষেত্রে বাড়িতে পাতা টক দই খেলেই বেশি উপকার পাওয়া যায়।

কাঠবাদাম

কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া ওষুধই হল কাঠবাদাম। কেননা কাঠবাদামে রয়েছে ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম। হজমের গোলমাল থেকে শুরু করে পেটের নানাবিধ সমস্যায় কাঠবাদাম খেলেই সুফল মিলবে।

পপকর্ন

পপকর্ন-এ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পপকর্ন খেতে পারেন। তবে মাখন এবং নুন ছাড়া পপকর্ন ভাজলেই বেশি উপকার পাবেন।

তরমুজ

তরমুজে জলের পরিমাণ সবচেয়ে বেশি। এতে প্রায় ৯২ শতাংশ জল থাকে। হজমের গোলমাল থেকে শুরু করে পেটের নানা সমস্যায় তরমুজ খেতে পারেন।

ওটস

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সকালের জলখাবারে ওটস রাখতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, জল। কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ওটস বেশ উপকারী।

About Post Author