সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বর: শীতকাল মানেই ঠোঁট ফাটা নিয়ে চিন্তা। শীতের মরসুমে পা ফাটার সঙ্গে সঙ্গেই নিয়মিত ঠোঁট ফাটার সমস্যাতেও ভোগেন অনেকেই। সেই ঠোঁট ফাটা এমন অবস্থায় পৌঁছয় যে সেখান থেকে রক্ত পর্যন্ত বেরোয়। তখন যতই বাজার চলতি পেট্রোলিয়াম জেলি লাগান না কেন, তাতে চট করে উপকার পাওয়া যায় না। কিন্তু এমন কিছু ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে কিন্তু সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আরও পড়ুন: আলু পাচার বন্ধ করতে সারপ্রাইজ ভিজিট বেচারামের! কেউ জানে না কখন, কোথায় পৌঁছে যাবেন?
প্রথমত, শীতকাল মানেই ঠোঁট ফাটা। আর এর হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আদ্রতা বজার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন। দ্বিতীয়ত, বাইরে বেরোলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, শুষ্ক ঠোঁটের যত্ন নিতে হলে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক মাখুন। রাতে ঘুমোতে যাওয়ার সময়ে ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন। এবং চতুর্থত, রাতে শুতে যাওয়ার সময় ঠোঁটের যত্ন নিতে ভুললে চলবে না। তাই রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগিয়ে শুতে যান। এতে ঠোঁট আর্দ্র থাকে।
আরও পড়ুন: Mohammedan Sporting Club: লাগাতার ব্যর্থতার পরও ইস্টবেঙ্গলের পথে হাঁটতে চায় না মহামেডান
আরও পড়ুন: অবশেষে জট কাটল, ধর্মঘট প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ীরা


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে