সময় কলকাতা ডেস্কঃ প্রত্যেক মাসেই একটা ফেসিয়াল করা অবশ্যই জরুরী। এতে ত্বক থাকে উজ্জ্বল। কিন্তু, জানেন কি ফেসিয়াল করার আগে মেনে চলা দরকার বিশেষ কিছু উপায়। আপনার জন্য রইল এমনই গুরুত্বপূর্ণ কিছু টিপস। ফেসিয়াল করার আগে অবশ্যই এগুলো মেনে চলুন। তবেই ত্বক থাকবে উজ্জ্বল।
১. ফেসিয়াল করতে যাওয়ার আগে অনেকে বাড়িতে নানা রকম প্রোডাক্ট ব্যবহার করেন ত্বক আরও উজ্জ্বল করতে। কিন্তু জানেন কি এই ধারণা একেবারেই ভুল। ফেসিয়াল করার আগে ভুলেও ফেসিয়াল মাস্ক ব্যবহার করবেন না। এতে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ফেসিয়ালের সময় একাধিক প্রোডাক্ট ব্যবহার করা হয়। তাই আগে মাস্ক ব্যবহার করলে ত্বকে ব্যাপক ক্ষতি হতে পারে।
২. এক্সফোলিয়েটিং পণ্য ব্যবহার করবেন না ফেসিয়াল করার ২৪ ঘন্টা আগে। এই ধরনের পণ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড ও রেটিনল। যা ত্বকে নানা রকম প্রতিক্রিয়া তৈরি করে। এই ধরনের পণ্য ব্যবহারের পর ফেসিয়াল করলে অনেক সমস্যা দেখা দেয় ত্বকে।
৩. ফেসিয়াল করার আগে ওয়াক্সিং করবেন না। যদি ফেসিয়াল করার আগেই ওয়্যাক্স করে থাকেন তাহলে ত্বকের ক্ষতি হয়। তাই ওয়াক্সিং করানোর হলে তা ফেসিয়াল করার ১ দিন আগে করান। ওয়্যাক্সিং করার ২৪ ঘন্টার মধ্যে ফেসিয়াল করলে তার থেকে নানারকম প্রতিক্রিয়া হতে পারে।
৪. ব্রণ থাকা সত্ত্বেও অনেকে ফেসিয়াল করে ফেলেন। এমন কাজ এড়িয়ে চলুন। ব্রণর ওপর ফেসিয়াল করলে ব্রণ আরও বেড়ে যায়। তাই ব্রণ থাকলে ফেসিয়াল না করাই ভালো। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ব্রণ নির্মূল হলে তবেই ফেসিয়াল করাবেন।
৫. সূর্যের আলোয় যাবেন না। প্রখর সূর্যের আলোয় ঘুরে তারপর পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকেন অনেকে। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। সূর্যের আলোয় ত্বকের নানারকম পরিবর্তন হয়। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে