Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ ডিসেম্বরের শেষেও কনকনে শীতের দেখা নেই বঙ্গে। কুয়াশার চাদরে ঢেকেছে সকাল। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। বেশ ঠান্ডা অনুভূতি রাজ্য জুড়ে। তবে বাড়বে শীতল হাওয়ার প্রকোপ।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতার থাকবে পরিস্কার থাকবে আকাশ । সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ। পূর্বাভাস বলছে, প্রায় দুই ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। আগামি চারদিন জারি থাকবে তাপমাত্রার বৃদ্ধি। চারদিনে প্রায় চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা। পাশাপাশি বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্ণাবর্তের প্রভাবে বঙ্গের বাতাসে মিশবে জলীয়বাষ্প। জলীয়বাষ্পের প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাধা পাবে উত্তুরে হাওয়া। যদিও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় কম থাকবে।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।

About Post Author