সময় কলকাতা ডেস্কঃ বড়দিনে বাংলা জয় ভারতের। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাল ৩ উইকেটে। ভারতের সামনে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য মাত্রা রাখে বাংলাদেশ। সেখান থেকে দলকে জয় এনে দিলেন শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্র অশ্বিন জুটি।
১৪৫ রানের লক্ষ্যমাত্রা যেকোনো ফরম্যাটের ক্রিকেটে নিরাপদ নয়। তাও বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে। তবুও স্পিন সহায়ক মিরপুরের পিচে শেষ পর্যন্ত লড়াই চালালেন শাকিব, মেহেদী হাসানরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। চতুর্থ দিনের শুরুতেই জয়দেব উনারকারকে প্যাভিলিয়নে পাঠান শাকিব। গত ম্যাচের নায়ক ঋষভ পন্থ এদিন রান পাননি। মাত্র ৯ রানে পন্থকে আউট করেন মেহেদী হাসান। এর কিছু সময় পর ফের ভারতীয় ব্যাটিং লাইনআপে ছন্দপতন। এবারও বাংলাদেশের ত্রাতা মেহেদী। সেট ব্যাটার অক্ষর প্যাটেলকে বোল্ড করেন বাংলাদেশের ডান হাতি স্পিনার। এই সময় ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। অন্যদিকে স্পিন বোলিংয়ে ভারতকে বেশ চাপে রেখেছিলেন শাকিব, তাইজুল, মেহেদীরা।

এসময় ভারতের হয়ে ম্যাচের হাল ধরেন তরুণ ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও অভিজ্ঞ রবিচন্দ্র অশ্বিন। চাপের মধ্যে অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন ইনিংস ভারতকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে সাহায্য করে। ম্যাচ শেষে ৪৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন আইয়ার ও ৬২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অশ্বিন। বাংলাদেশের হয়ে এদিন ৫ টি উইকেট নেন মেহেদী হাসান। অধিনায়ক সাকিবের ঝুলিতে যায় ২ টি উইকেট। ভারতীয় ব্যাটিং লাইনআপে ধ্বস ধরিয়ে দিলেও শেষ রক্ষা হলনা বাংলাদেশের। অপরদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়ে ব টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলেন রাহুলরা। টুর্নামেন্টের সেরা ভারতের চেতেশ্বর পূজারা। আর শেষ ইনিংসে অনবদ্য ব্যাটিং করে দলকে জেতানো অশ্বিন পেলেন ম্যাচের সেরার পুরস্কার। সিরিজ জিতলেও ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স আগামী দিনে নির্বাচকদের চিন্তায় রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই