Home » জোর কদমে চলছে সন্তোষ ট্রফি বাংলা দলের অনুশীলন

জোর কদমে চলছে সন্তোষ ট্রফি বাংলা দলের অনুশীলন

সময় কলকাতা ডেস্ক,২৬:ডিসেম্বর : কল্যাণী ময়দানে বিশ্বজিৎ ভট্টাচার্যের  প্রশিক্ষণে চলছে সন্তোষ ট্রফি ফুটবল  প্রতিযোগিতার জন্য বাংলা দলের অনুশীলন। সোমবার সন্তোষ ট্রফি বাংলা দলের অনুশীলন দেখতে আই এফ এর প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি এবং সেক্রেটারি শ্রী অনির্বাণ দত্ত সোমবার এসেছিলেন কল্যাণী ময়দানে।বাংলা দলের প্রস্তুতি দেখার পরে তাঁরা কথাও বলেন বাংলা দলের কোচিং স্টাফ ও ফুটবলারদের সঙ্গে। কল্যাণী  ময়দানে চূড়ান্ত পর্বের অনুশীলনের বাংলা শিবিরে রয়েছে আত্মবিশ্বাস। টুর্নামেন্টের  আর বেশিদিন বাকি নেই। শীঘ্রই  প্রতিযোগিতার উদ্দেশ্যে  রওনা হবে  জাতীয় ফুটবল দল।  উল্লেখ্য,গতবার সন্তোষ ট্রফি ফাইনালে  রঞ্জন ভট্টাচার্যের  প্রশিক্ষণে থাকা বাংলা দল ১১৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও  পেনাল্টি শুট আউটে কেরালার কাছে  হেরে যায়। ন্যাশনাল গেমসে  কেরালাকে ফাইনালে বড় ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল  বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। গতবারের রানার্সআপ  বাংলা এবার কি করে  তা সময়ই বলবে। তবে প্রধান কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য  এবং গোলকিপার কোচ  পার্থ চক্রবর্তীর  প্রশিক্ষণে  বাংলার একমাত্র লক্ষ্য  চ্যাম্পিয়ন হওয়া  তা বলাইবাহুল্য।।

About Post Author