সময় কলকাতা ডেস্কঃ ফের শীতের আমেজ ফিরেছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পূর্বাভাস বলছে, শুক্রবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ। পূর্বাভাস বলছে, ৩১ ডিসেম্বর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও তেমন কোন কুয়াশার পূর্বাভাস নেই।

অন্যদিকে, আগামী ৩-৪ দিন ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!