সময় কলকাতা ডেস্কঃ নতুন বছরে শীতের আমেজ গায়ে মেখেছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিন কুয়াশা থাকবে রাজ্যে। ঘন কুয়াশায় মোড়া থাকবে উত্তরবঙ্গ। আগামী তিনদিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি নয়। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস বলছে, সোমবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮১ শতাংশ। কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র। তিলোত্তমায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা নজরে আসে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি। শীতল উত্তর-পশ্চিম বাতাসের প্রভাবে আগামী দু তিন দিনে অন্তত ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের।
পূর্বাভাস বলছে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কম। শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।

এদিন মধ্য ভারতের কিছু রাজ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে দেশের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী চার থেকে পাঁচ দিন এই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মঙ্গল ও বুধবার দিল্লিতে চরমশৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি থাকবে। শৈত্য প্রবাহ ইতিমধ্যেই রয়েছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!