সময় কলকাতা ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ভারতে লঞ্চ করল ১৫০০০ টাকার কম দামে ৫জি ফোন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সবথেকে সস্তার ৫জি ফোনের প্রি বুকিং। নতুন বছরে ১৫০০০ টাকার কমে কিনতে পারবেন স্যামসাং গ্যালাক্সি M13 ৫জি। আমাজন থেকে কেনা যাবে এই ফোন। এই ফোনেও ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাবেন। ১ টিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট পাবেন। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির এক UI কোর 4 স্কিন। এমনকী রয়েছে ৫০০০ ব্যাটারি। এছাড়াও সঙ্গে পাবেন ৫০ এমপি রিয়ার ক্যামেরার ৫ এমপি সেলফি ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি M13 ৫জি কিনতে খরচ হবে ১৩৯৯৯ টাকা।

এদিকে নতুন বছরে আপনি রেডমি নোট 10T ৫জি কিনতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ হবে ১২৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে 6.56 FHD+ ডিসপ্লে। এছাড়াও ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাবেন। এই ফোনে ৪৮ এমপি প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ২ এমপি ম্যাক্রো ক্যামেরা ও ২ এমপি ডেপ্ত সেন্সর। ৮ এমপি সেলফি ক্যামেরা পাবেন এই ৫জি ফোনে। ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে রেডমি নোট 10T ৫জি -তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

অন্যদিকে,সম্প্রতি লঞ্চ হয়েছে দেশের সবথেকে সস্তা ৫জি ফোন। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্ট থেকে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোনটি। আর এই ৫জি ফোনটি উদ্বোধন করেছিলেন দেশের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, লাভা কোম্পানির নতুন এই ৫জি ফোনের দাম ধার্য করা হয়েছে 10,000 মত। যদিও ভারতীয় এই সংস্থাটি ফোনের সঠিক দাম এখনও পর্যন্ত জানায়নি।জানা গিয়েছে,লাভা ব্লেজ ৫জি-র ট্রিপল ব্যাক ক্যামেরা রয়েছে। যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8 MP ক্যামেরা। এমনকী ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। এই ফোনে ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ।এছাড়াও এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে রয়েছে ৪জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ। ব্যাটারি থাকছে 5,000 mAh। এই ফোনে ৬,৫১ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে পাবেন 90 Hz রিফ্রেশ রেট। আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স -এর মতো ওটিটি প্ল্যাটফর্ম থেকে HD ভিডিয়ো স্ট্রিম করা যাবে এই ফোনে। এই চিপসেটে 7 nm প্রসেসর ব্যবহার হয়েছে। এই প্রসেসরে সর্বোচ্চ 2.2 GHz ক্লক স্পিড পাওয়া যাবে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিকেশনের সুরক্ষার জন্য লাভা ব্লেজ ৫জি-তে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার