Home » রঞ্জি ট্রফিতে জয়দেবের ইতিহাস

রঞ্জি ট্রফিতে জয়দেবের ইতিহাস

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ  নতুন বছরের শুরুতেই রঞ্জিতে চমক। ১২ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন ৩১ বছরের জয়দেব উনাদকাট। বাংলাদেশ সিরিজ থেকে ফিরেই রঞ্জিতেও দুরন্ত ফর্মে তিনি। রঞ্জি ট্রফির প্রথম ওভারে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন জয়দেব। এর আগে রঞ্জি ট্রফির প্রথম ওভারে হ্যাটট্রিক নেওয়ার রেকর্ড নেই কোনো ক্রিকেটারের। মঙ্গলবার রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয়েছে সৌরস্ট্র। জাতীয় দল থেকে ফিরে সৌরস্ট্রের হয়ে মাঠে নামেন জয়দেব উনাদকাট। শুরুতেই জয়দেবের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেন দিল্লির টপ অর্ডার।

প্রথম ওভারের তৃতীয় বলে ধ্রুব শোরেকে বোল্ড করেন। চতুর্থ বলে ফেরান বৈভব রাওয়ালকে। আর পঞ্চম বলে দিল্লির অধিনায়ক যশ ধুলকে প্যাভিলিয়নে ফিরিয়ে কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি সম্পন্ন করেন জয়দেব উনাদকাট। শুধু হ্যাটট্রিকেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয় ওভারে ফের ২ উইকেট নেন। সাজঘরে ফেরান দিল্লির টপ অর্ডারের ব্যাটার জন্টি সিধু এবং ললিত যাদবকে। তৃতীয় ওভারে ফেরান দিল্লির উইকেট রক্ষক লক্ষ্য কুমারকে। প্রথম তিন ওভারে ৬ উইকেট নিয়ে রীতিমত দিল্লির ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরিয়ে দেন জয়দেব। শুধু প্রথম ওভারে হ্যাটট্রিকই নয় প্রথম ১২ বলে ৫ টি উইকেট তুলে নিয়েও নজির গড়েন সৌরাস্ট্রের বাঁ হাতি পেস বোলার।

বাংলাদেশ সফরে অনেক অভিজ্ঞ ক্রিকেটারকে উপেক্ষা করে জাতীয় দলে জয়দেব উনাদকাটকে নির্বাচন করেন জাতীয় নির্বাচকরা। সেই সিদ্ধান্ত যে ভুল ছিলনা ফের একবার প্রমাণ করলেন জয়দেব।

About Post Author