সময় কলকাতা ডেস্ক, ৮ জানুয়ারি: কনকনে ঠাণ্ডায় জবুথবু রাজ্যবাসী। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘন কুয়াশায় মোড়া থাকবে রাজ্য। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে রয়েছে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।
পূর্বাভাস বলছে, রবিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র। তিলোত্তমা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর থেকে দক্ষিণ, জাঁকিয়ে শীত অনুভূত হবে। সঙ্গে থাকবে উত্তুরে হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া থেকে নদিয়া, বীরভূম থেকে মুর্শিদাবাদ সব জেলাতেই বেড়েছে শীতের কামড়। কনকনে শীতে কাবু উত্তরবঙ্গও। এদিকে বছরের শুরুতেই শহরের তাপমাত্রার পারাপাতন ১০ ডিগ্রির কাঁটা ছুঁয়ে ফেলেছিল। ভেঙেছে গত ৫ বছরের রেকর্ড।

পূর্বাভাস বলছে, উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বাড়বে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কম। শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, সেই সর্তকতা বার্তা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে