সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারি: বাড়ল পারদ!তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন না হলেও ১২ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে বজায় থাকবে হালকা শীতের আমেজ ।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। তিলোত্তমা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা।
এদিকে বছরের শুরুতেই শহরের তাপমাত্রার পারাপাতন ১০ ডিগ্রির কাঁটা ছুঁয়ে ফেলেছিল। ভেঙেছে গত ৫ বছরের রেকর্ড। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে