সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ ফুটবলের বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। মাত্র ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন তিনি। দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও আর দেখা যাবেনা ওয়েলস উইজার্ডকে। ট্যুইট করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়্যাল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ওয়েলস তারকা।

ট্যুইটে তিনি লিখেছেন, ” অনেক সতর্ক এবং চিন্তাশীল বিবেচনার পর একটা সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি। আমি খুবই ভাগ্যবান, যে খেলাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ভালোবেসেছিলাম সেই খেলা সর্বোচ্চ স্তরে খেলতে পেরেছি। জীবনের অন্য়তম সেরা কিছু মুহূর্ত পেয়েছি এই খেলার সৌজন্যে। ১৭ বছরের বেশি সময় এই খেলার সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। দেশের হয়ে খেলা এবং নেতৃত্ব দেওয়া, আমার কাছে গর্বের।”
— Gareth Bale (@GarethBale11) January 9, 2023
মাত্র ১৬ বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন। সাউদাম্পটনে পেশাদারি ফুটবলের নশুরু করেন ওয়েলস তারকা। সেখান থেকে ২০০৭ সালে টটেনহ্যাম হটস্পারের হয়ে সই করেন। টটেনহ্যামের হয়ে ১৪২ টি ম্যাচে ৪৬ টি গোল করেন তিনি।

সেখান থেকে ২০১৩ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে সই করেন তিনি। রিয়েলের হয়ে ১৭৬ টি ম্যাচে ৮১ টি গোল করেন বেল। রিয়েলের জার্সিতে জিতেছেন তিনটি স্প্যানিশ লিগ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ।

যদিও চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েন প্রথম দলে। রিয়েলের প্রথম দলে সুযোগ না পেয়ে ২০২০ সালে ফের লোনে টটেনহ্য়াম হটস্পারে ফেরেন বেল। ২০ টি ম্যাচ খেলে করেন ১১টি গোল। ২০২২ সালে যোগ দিয়েছিলেন আমেরিকার দল লস এঞ্জেলস এফসিতে। জাতীয় দলের হয়ে ১৬ বছরে খেলেছেন ১১১ টি ম্যাচ। গোল করেছেন ৪১ টি।

ফুটবলের পাশাপাশি গল্ফ কোর্টেও সমান সাবলীল ওয়েলসের এই কিংবদন্তি। হটাৎ বেলের এই সিদ্ধান্তে হতবাক তাঁর এককালের সতীর্থ থেকে ভক্ত সকলেই। যদিও সবাই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় ফুটবলারকে।


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের