Home » ত্বকের কালো ছোপ দূর করবে টমাটো

ত্বকের কালো ছোপ দূর করবে টমাটো

সময় কলকাতা ডেস্ক,১১ জানুয়ারিঃ ‘ট্যান’ ত্বকের এমনই একটি সমস্যা যা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। শুধু মহিলারাই নন, রোদে গা-হাত-পা ট্যান হয়ে তার কালো ছোপ ত্বকে পড়া নিয়ে অস্বস্তিতে থাকেন বহু পুরুষও। আর এই সমস্যা থেকে মুক্তির উপায় হল, ঘরে হাতের কাছে বিভিন্ন সামগ্রী। গরমে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু ঘরোয়া প্যাক খুবই কার্যকরী। জেনে নিন ঘরোয়া উপায়ে তৈরি কোন প্যাকগুলি ত্বকে লাগালে সহজেই ‘ট্যান’ দূর করতে পারবেন।

টমাটো

প্রথমে একটি টমাটো পেস্ট করে সেটি মুখে লাগাতে হবে।অন্তত ১৫ মিনিট এই টমাটো মুখে লাগিয়ে রাখতে হবে।এরপর তা জলে ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক লাগালে দারুণ ফল পাওয়া যাবে।

বেসন

বেসনে খানিকটা হলুদ মিশিয়ে তা মুখে লাগিয়ে নিন।তবে তার আগে বেসনকে ভালো করে জলে গুলে নিতে হবে।দুই চামচ বেসনের সঙ্গে যোগ করতে হবে পরিমাণ মতো হলুদ,লেবু এবং এক চামচ অলিভ অয়েল।এই গুলি গুলে নিতে হবে।এরপর মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে, বা শরীরের যে অংশে ট্যানিং রয়েছে সেখানে লাগিয়ে নিতে হবে।তারপর তা ধুয়ে ফেলতে হবে।সপ্তাহে কমপক্ষে ২ বার এই প্যাক ব্যবহার করলেই উপকার পাবেন।

শসা

প্রথমে একটি শসা ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে সেটি দুধে মিশিয়ে নিন।এরপর রোদের তাপে যেখানে যেখানে শরীরে ট্যান পড়েছে বা কালো ছোপ রয়েছে সেখানে এই প্যাকটি লাগিয়ে নিন।১৫ থেকে ২০ মিনিট এটি রেখে দিন।সপ্তাহে ২ বার এটি করলেই ট্যান দূর হবে।

মধু

একটি লেবু আর মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে পারেন।এতে মিলবে উজ্জ্বল ত্বক।১৫ মিনিট এটি লাগিয়ে রাখলেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেকটাই উজ্জ্বল হয়েছে।

অ্যালোভেরা

অ্যালোভেরা গাছ কমবেশি আমাদের সবার বাড়িতেই রয়েছে।এই গাছের পাতা কেটে তার ভিতর থেকে যে জেলটি রয়েছে তা বের করে নিতে হবে।আর সেটি মুখে লাগালে, পরের দিন সকালে নিজেই দেখতে পাবেন ফল।স্কিন ট্যান থেকে খুব দ্রুত এই পাতার রস মুক্তি দেয়।

About Post Author