সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৩ জানুয়ারিঃ গত বছর ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই লড়াইয়ে ক্লাব ফুটবলে সতীর্থ এমবাপেকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন লিও। কিন্তু কয়েক মাস ঘুরতেই ফের মুখোমুখি হতে চলেছেন মেসি ও এমবাপে।

২০২২ সালের সেরা পুরুষ ফুটবলার কে হবেন? এই লড়াইয়ে ফেব্রুয়ারি মাসে মুখোমুখি হতে চলেছেন মেসি ও এমবাপে। সেরা ফুটবলারের লড়াইয়ে ১৪ জন ফুটবলারের নাম ইতিমধ্যে প্রকাশ করেছে ফিফা। ১৪ জন ফুটবলারের তালিকায় রয়েছেন সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স থেকে তালিকায় রয়েছেন ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে।

এছাড়াও জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো করিম বেঞ্জেমা। যদিও চোটের জন্য বিশ্বকাপে খেলতে পারেননি এই ফরাসি তারকা। ব্রাজিল থেকে তালিকায় রয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র।

এছাড়া তালিকায় রয়েছেন, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন, পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়ানদস্কি, নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড, মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, মরক্কোর আশরাফ হাকিমি, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, এবং সেনেগাল ও বায়ার্নের ফরওয়ার্ড সাদিও মানে। যদিও এই তালিকায় ঠাঁই পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

সেরা কোচদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনি, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেঁশ, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ারদিওলা, মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ কার্লো আন্সেলোত্তি।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের