সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: মাত্রাতিরিক্ত দূষণ,অনিয়মিত খাওয়াদাওয়ার প্রবণতা শুধু যে শরীরের উপর প্রভাব ফেলে তা কিন্তু একেবারেই না। ত্বকেও এর প্রভাব পড়ে।এছাড়াও অত্যাধিক পরিমাণে ভাজাভুজি,তেল-মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। আর ত্বকের যত্নে জলের ভুমিকা অপরিহার্য। তবে জল ছাড়াও ত্বককে ভিতর থেকে যত্ন নিতে ঘরোয়া উপায়ে এই ৩ টি পানীয়ের ওপর ভরসা রাখতে পারেন।

আমলকী ও আ্যলভেরার রস
ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী। প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশিয়ে খেলে ব্রনর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া ?যায়। এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট। যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী।
বিভিন্ন মরশুমি ফলের রস
গ্রীষ্মকাল এলেই বাজারে তরমুজ,কমলালেবু,আঙ্গুর,শসা,আম ইত্যাদি রসালো ফল পাওয়া যায়। গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে। জলের অভাবে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তাই জলের পরিমাণ ঠিক রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি ফলের রসও খেতে হবে। ফলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে।

হলুদ ও লেবুর রস
হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।ব্রণ কিংবা র্যাশের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে