সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৪ জানুয়ারি: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ের রথ থেমে গেল ভারতের। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচ শেষ করেন হরমনপ্রীতরা। এদিন দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়।

রবিবার ওড়িশার রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড।

শক্তিশালী ইংরেজদের হারানো সহজ হবেনা আগেই সতর্ক করেছিলেন ভারতের কোচ গ্রাহাম রিড। সত্যি হল রিডের আশঙ্কা। যদিও ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে মরিয়া প্রচেষ্টা চালিয়েছিল দুই দল। ম্যাচের রাশ শুরু থেকেই ছিল ইংরেজদের দখলে।

অনেকগুলি সহজ সুযোগও পেয়ে যায় ডেভিড এমসের ছেলেরা। প্রথম কোয়ার্টারে পাঁচটি পেনাল্টি কর্নার পায় ইংরেজরা। ভারতের ভাগ্য সহায় থাকায়, এদিন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইংল্যান্ড।

গোলের সুযোগ পেয়েছিলেন ভারতের খেলোয়াড়রাও। কিন্তু ভারতও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের রাশ ধরেন হরমনপ্রীতরা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি।

এই ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অঙ্কটা কঠিন হয়ে গেল গ্রাহাম রিডের ছেলদের কাছে। ইংল্যান্ড যদি গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয়। তা হলে তাদের পয়েন্ট হবে ৭। তখন দেখা হবে গোল পার্থক্য।

সেক্ষেত্রে শেষ ম্যাচে ওয়েলসকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কিন্তু যদি ইংল্যান্ড স্পেনের কাছে হেরে যায়। তা হলে ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত