সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: জানুয়ারির শেষ সপ্তাহে উধাও শীত। তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ৩ জেলায় রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাস। ভোরের দিকে ছিল কুয়াশার দাপট। তবে বেলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৫৫ থেকে ৯০ শতাংশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বেশ কয়েকটি উপকূলের জেলাগুলি। রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে বাড়ছে তাপমাত্রা। আগামী তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষের দিকে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে সেখানে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব কটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি এবং তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, মুজফফরাবাদ এবং হিমাচলপ্রদেশে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর এবং মুজফফরাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচলপ্রদেশেও শিলাবৃষ্টি হবে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে