সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারি: শেষটা মধুর হল না। অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়া বোপান্না জুটি। হারের পর চোখের জলে টেনিস কোর্টকে বিদায় জানালেন ভারতীয় টেনিস সুন্দরী।

মঞ্চ প্রস্তুত ছিল। আশায় বুক বেঁধেছিলেন দেশের আপামর টেনিস অনুরাগী। ২০০৯ সালে মহেশ ভূপটিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া মির্জা। সেটিই ছিল তাঁর পেশাদারী টেনিস জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। শেষটাও অস্ট্রেলিয়ান ওপেন জিতেই করতে চেয়েছিলেন সানিয়া। কিন্তু তীরে এসে তরী ডুবল। ফাইনালে এসে থামল অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া বোপান্না জুটির বিজয় রথ। ফাইনালে ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে ৬-৭ (২-৭), ২-৬ ব্যবধানে হারল ভারতীয় জুটি। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারলেন না ৬ বারের গ্র্যান্ডস্লাম জয়ী। ছেলের সামনেই কেঁদে ভাসালেন।

অপরদিকে পুরুষদের সিঙ্গেলসের প্রথম সেমি ফাইনালে করেন কাচানভকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন স্টেফানো সিটসিপাস। এদিন সিটসিপাস ৭-৬, ৬-৪, ৭-৬, ৩-৬ ব্যবধানে হারান রাশিয়ান টেনিস তারকা কাচানভকে। দ্বিতীয় সেমি ফাইনালে মার্কিন টেনিস তারকা টমি পলের মুখোমুখি নোভাক জোকোভিচ। মহিলাদের সিঙ্গেলসের প্রথম সেমি ফাইনালে পলিশ টেনিস তারকা মাগদা লিনেটকে স্ট্রিট সিটে হারিয়ে ফাইনালে আরিনা শাবালেঙ্কা। খেলার ফল ৭-৬, ৬-২। ফাইনালে তিনি মুখোমুখি হবেন এলেনা রিবাকিনার। এদিন ভিক্টোরিয়া এজারেঙ্কাকে ৭-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন কাজাখস্তানের রিবাকিনা।

পুরুষদের ডাবলসের ফাইনালে অস্ট্রেলিয়ার জেসন কাবলার ও রিংকি হিজিকাটার মুখোমুখি হবেন পোল্যান্ডের হুগো নিজ ও জ্যান জিয়েলেনস্কির। মেয়েদের ডাবলসের ফাইনালে জাপানের এনা শিবাহারা ও শুকো আওয়ামার মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যাটারিনা সিনিয়াকোভা, বারবোরা ক্রেজিকোভা জুটির।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া