সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: বিয়ের তারিখেই পড়ে গেল পরীক্ষা। না পিছনো যাবে বিয়ে, না পিছবে পরীক্ষা। এই পরিস্থিতিতে কি করা দরকার সেটা ভেবেই কালঘাম ছুটে যায় অনেক পরীক্ষার্থীর। কিন্তু কেরলের সাহসী কন্যা শ্রীলক্ষ্মী অনিল যা করলেন তা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। গা ভর্তি গয়না, চড়া মেকআপ, নিপাট সাজে বেনারসি একেবারে বিয়ের সাজেই সে পৌঁছে যায় পরীক্ষাকেন্দ্রে। তবে টুইস্ট আছে অন্য এক জায়গায়, যার জন্য শ্রীলক্ষ্মীর পোশাক এখন রীতিমতো ভাইরাল। কারণ, শ্রীলক্ষ্মী ফিজিওথেরাপির ছাত্রী। তাও আবার বিয়ের তারিখে পড়েছিল প্র্যাক্টিকাল পরীক্ষা। ফলে বিয়ের সাজের ওপর সে চাপিয়ে নিয়েছিল সাদা গাউন বা ল্যাব কোট। পাশাপাশি সোনার গয়নার পাশেই গলায় শোভা পেয়েছিল স্টেথোস্কোপ।
View this post on Instagram
কিন্তু কেরলের শ্রীলক্ষ্মী অনিল বিঠানি নবজীবন কলেজ অফ ফিজিওথেরাপির ছাত্রী। বিয়ের দিনই পড়ে গিয়েছিল প্র্যাক্টিকাল পরীক্ষা। অন্যরা যখন এই পরিস্থিতিতে নাকানিচোবানি খাবে, তখন শ্রীলক্ষ্ণীকে দেখা গেল একেবারে ফুরফুরে। পরীক্ষা দেওয়া, বিয়ের সাজগোজ সব কিভাবে সামলাবে তা নিয়ে পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায়। কিন্তু কন্যে এতকিছু নিয়ে মাথা ঘামায়নি। সে সিদ্ধান্ত নেয় বিয়ের পোশাক পড়েই পরীক্ষা দিতে যাবে। যেমন ভাবা তেমন কাজ, শ্রীলক্ষ্ণী বিয়ের বেনারসির ওপর সাদা গাউন ও গলায় স্টেথোস্কোপ জড়িয়ে সটান হাজির হল পরীক্ষাকেন্দ্রে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তুমুল ভাইরাল হল।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলক্ষ্ণী বিয়ের সাজেই পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছে। এই লোভনীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ছাড়েননি ওয়েডিং ফটোগ্রাফার। ফলে তৈরি হল এক অনন্য ভিডিও। দেখা গেল শ্রীলক্ষ্ণী বিয়ের পোশাকেই গাড়িতে বসে শেষ মুহূর্তের নোটসে চোখ বুলিয়ে নিচ্ছে। কলেজে ঢুকে গাড়ি থেকে নামতেই সে গলায় ঝুলিয়ে নেয় স্টেথোস্কোপ ও গায়ে সাদা ল্যাব কোট। যা দেখে অন্যান্য পরীক্ষার্থীরা আনন্দে হাততালি দিয়ে ওঠেন। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর দেড় লক্ষাধিক মানুষ দেখেছেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে