Home » হাওড়া ও কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর হানা

হাওড়া ও কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর হানা

সময় কলকাতা ডেস্ক,১৬ ফেব্রুয়ারিঃ হাওড়া ও কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ফের আয়কর হানা। জানা গিয়েছে, ট্যাংরার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে আয়কর কর্তাদের হানা দিয়েছে। সূত্রের খবর কলকাতার ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। তাঁর দেশ-বিদেশের চিংড়ির ব্যবসা রয়েছে। তবে ঠিক কী কারণে এই তল্লাশি বা কত টাকা মিলেছে ও কী কী পাওয়া গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


সূত্রের খবর, বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় একটি অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনের মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। ওই ব্যবসায়ী মূলত দেশ-বিদেশে প্যাকেজিং চিংড়ি রপ্তানি করে থাকেন। অভিযোগ, মাছ রপ্তানির পেছনে বেআইনি আর্থিক লেনদেন সঙ্গে যুক্ত বই ব্যবসায়ী। রাজ্যের অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে পাচার হতো বলে অভিযোগ পাওয়া গিয়েছে।


শুধু ট্যাংরাতেই নয়, এর পাশাপাশি হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত পদ্মপুকুর ক্যারি রোড এলাকাতে আয়কর দফতর বিশেষ অভিযান চালায়। সেখানেও এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা হয়েছে। জানা গিয়েছে, ওই পাইকারি মাছ ব্যবসায়ীর নাম তাজ মহম্মদ । কলকাতা চৌরঙ্গীতে তার অফিস। তবে এই বিষয়ে তদন্তকারীরা কেউ মুখ খোলেননি।

About Post Author