Home » রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে লজ্জার আত্মসমর্পণ বাংলার, হারল ৯ উইকেটে

রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে লজ্জার আত্মসমর্পণ বাংলার, হারল ৯ উইকেটে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: নিজেদের ঘরের মাঠ ইডেনে রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার। কোনও রকমে ইনিংসে হার বাঁচালেও হারতে হল ৯ উইকেটে। রবিবার সৌরাষ্ট্রের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না মনোজ তিওয়ারিরা। শনিবার অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারির লড়াই দেখে অনেকেই মনে করেছিলেন, বাংলা হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু শেষ রক্ষা হল না।

রবিবার সকালেই বাংলার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২৪১ রানে। ফলে প্রয়োজনীয় ১২ রান এক উইকেট হারিয়েই তুলে নিল সৌরাষ্ট্র। এই নিয়ে দ্বিতীয়বার বাংলাকে হারিয়ে রঞ্জি জিতল জয়দেব উনাডকাড়রা। শনিবার অনুষ্টুপ আউট হয়ে গেলেও ক্রিজে ছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। কিন্তু মন্ত্রীমশাইও পারলেন না বাংলার ইনিংস এগিয়ে নিয়ে যেতে। দশম উইকেটে ঈশান পোড়েলের মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে ইনিংসে হার বাঁচায় বাংলা। সৌরাষ্ট্রের রান টপকালেও মাত্র ১১ রানে এগিয়ে থেকে অল আউট হয়ে যায় মনোজরা। ফলে অনায়াসে সেই রান তুলে রঞ্জি ট্রফি ঘরে নিয়ে গেলেন জয়দেব উনাডকাররা।

About Post Author