সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: অবশেষে জয়ের মুখ দেখল এটিকে মোহনবাগান। শনিবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরলা ব্লাস্টার্সের মুখোমুখি হয় জুয়ান ফেরেন্দর দল। শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি দল। দুটি ম্যাচ হারতে হয়েছে, একটি ড্র করেছে। এই পরিস্থিতিতে প্রথম ছয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ জিতেতেই হত প্রীতম কোটালদের।

এদিন ঘরের প্রথমার্ধে গোল খেয়ে চাপে পরে যায় সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের মাত্র ১৬ মিনিটে কেরালার হয়ে গোল করেন দিমিত্রিয়স। রক্ষণ ও মাঝমাঠের সমন্বয়ের অভাবে গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। ওয়ান টাচ খেলে দুরন্ত গোল করেন দিমিত্রিয়স।
.@atkmohunbaganfc came back from a goal down to clinch all 3️⃣ points and a berth to the playoffs! ✅????#ATKMBKBFC #HeroISL #LetsFootball #ATKMohunBagan #KeralaBlasters #ISLRecap pic.twitter.com/BXOnyZzKFc
— Indian Super League (@IndSuperLeague) February 18, 2023
যদিও গোলের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি কেরালার। ম্যাচের ২৩ মিনিটে এটিকে মোহনবাগানের হয়ে সমতা ফেরান কার্ল ম্যাকহিউ।
A match-winning ⚽⚽ in #ATKMBKBFC was enough to earn #CarlMcHugh the Hero of the Match vs #KeralaBlasters! ????#HeroISL #LetsFootball #ATKMohunBagan | @atkmohunbaganfc pic.twitter.com/sGKyP9LcHw
— Indian Super League (@IndSuperLeague) February 18, 2023
দিমিত্রি পেত্রাতোসের ক্রস থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে দুই দল বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল কিন্তু গোলমুখ খুলতে পারেনি।

এরপর দ্বিতীয়ার্ধে খেলায় দাপট বাড়ায় গঙ্গা পাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। এরই মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কেরালার রাহুল কেপি। যদিও তিনি ম্যাচের প্রথমার্ধে সরাসরি লাল কার্ড ও দেখতে পারতেন।দশ জনে হয়ে যায় কেরালা। এই সুযোগটিকে কাজে লাগায় এটিকে মোহনবাগান ফুটবলাররা। একের পর এক আক্রমণ করতে থাকে কেরালার বক্সে। আক্রমণের মধ্যেই চলে আসে দলের দ্বিতীয় গোলটি। ফের গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান সেই ম্যাকহিউ।h
ttps://twitter.com/IndSuperLeague/status/1626983743364939776?t=l1sYRF5nXdFnQJh9So-R0A&s=19
এই ম্যাচে আরও গোল হওয়ার সুযোগ ছিল এটিকে মোহনবাগানের কাছে। কিন্তু রেফারির বদান্যতায় রক্ষা পায় কেরালার দলটি। এই জয়ের ফলে প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল সবুজ মেরুনের। অপরদিকে ডার্বির আগে এই জয় ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মত বিশেষজ্ঞদের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার