সময় কলকাতা ডেস্ক,২১ ফেব্রুয়ারিঃ টুইটার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ব্লু সাবস্ক্রিপশন না থাকলে এবার ব্যবহারকারীরা টুইটার অ্যাকাউন্টে নিরাপত্তার বিশেষ সুবিধা পাবেন না! এই সুবিধা পেতে আপনাকে অবশ্যই প্রত্যেক মাসে নিজের পকেট থেকে খসাতে হবে অতিরিক্ত ৯০০ টাকা। টুইটার গ্রাহকদের অ্যাকাউন্টকে নিরাপদ করতে একটি অতিরিক্ত স্তর যোগ করেছিল। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে পাসওয়ার্ডের পাশাপাশি আপনাকে দিতে হয় একটি কোড। যে কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস বা ইমেল মেসেজের মাধ্যমে আসে। এরফলে যে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। শুধুমাত্র আপনিই আপনার অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারতেন। কিন্তু এবার থেকে এই নিরাপত্তার সুবিধা পেতে টুইটার ব্লু সাবস্ক্রিপশন থাকতেই হবে।

জানা গিয়েছে,যারা ভেরিফায়েড ফোন নম্বর দিয়ে সাবস্ক্রিপশন করবেন, তারা অটোমেক্যালি নিজেদের টুইটার প্রোফাইলে ব্লু ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন। এই ব্যাজ বলে দেবে আপনার অ্যাকাউন্টটি অথেন্টিক কিনা। টুইটারের ব্লু সাবস্ক্রিপশন যাঁরা নেবেন,তারা অটোমেটিক্যালি ব্লু টিক পাওয়ার পাশাপাশি বেশ কিছু অ্যাডভার্টাইজ,লম্বা পোস্ট এবং আপকামিং ফিচারের আরলি অ্যাকসেস পাবেন। এতদিন পর্যন্ত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ব্রিটেল, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোর্তুগাল, স্পেন, ইন্দোনেশিনয়া ও ব্রাজিলে এই ব্লু সাবস্ক্রিপশনের সুযোগ মিলত। এবার সেই তালিকায় ঢুকে গেছে ভারত। এছাড়াও ভেরিফায়েড ইউজাররা যে কোনও টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে ৫ বার তা এডিট করারও সুযোগ পাবেন। এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর থেকেই একগুচ্ছ বদল এসেছে। আপাতত সংস্থার কোষাগার ভরানোর জন্য নানাবিধ পন্থা নিচ্ছেন এলন মাস্ক। ব্লু সাবস্ক্রিপশনের প্ল্যান তার মধ্যেই একটি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কীভাবে পাবেন টুইটার ব্লু টিক?
ব্লু টিক পেতে হলে আপনাকে নিজের টুইটার অ্যাকাউন্টে থেকেই আবেদন করতে হবে। প্রথমে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তারপরে রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর টুইটারের ভেরিফিকেশন পেজে চলে আসবেন। পেজের নিচে লেখা apply now-এ ক্লিক করে start the process of its verification এ ক্লিক করুন। এরপর আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ক্যাটাগরির ব্লু টিক এর আওতায় পড়বেন। এরপরে আপনার identity যাচাই করার জন্য সরকার প্রদত্ত একটি আইডি কার্ড,আপনার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করে এমন অফিসিয়াল ওয়েবসাইটের একটি লিঙ্ক দিতে হবে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার