সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে খোঁজ মিলল রহস্যময়ী হৈমন্তীর। সিবিআই হেফাজতে থাকা হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের মুখে গত মঙ্গলবারই এক ‘রহস্যময়ী’ নারীর নাম শোনা গিয়েছিল। যদিও কে এই রহস্যময়ী মহিলা তা নিয়ে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এদিন আদালত চত্বরে কুন্তল জানিয়েছেন, গোপাল দলপতি স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির সব টাকা গোপাল দলপতি ও তাঁর স্ত্রীয়ের কাছে রয়েছে। ইতিমধ্যেই ‘রহস্যময়ী’ নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায় সম্পর্কে সমস্ত তথ্য খুঁজতে শুরু করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, হৈমন্তীর বাড়ি হাওড়ার উত্তর বাকসারা কাটুরিয়া পাড়ায়। বর্তমানে এই ঠিকানাতেই থাকে হৈমন্তীর বাপের বাড়ির পরিবার। তার পরিবারে রয়েছেন বাবা,মা ও ছোট বোন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,দিন দশেক আগেও এই বাড়ি এসেছিল হৈমন্তী।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে একটি কোম্পানি রয়েছে। সেই অ্যাকাউন্টেই ঢুকেছে নিয়োগ দুর্নীতির সব টাকা। যদিও সিবিআই আধিকারিকদের দাবি, এই মামলার তদন্তে গোপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে মডেলিং এর সূত্রেই কুন্তলের সাথে পরিচয় হয় হৈমন্তীর। এমনকী মডেলিং-এর কাজের জন্য ধৃত তাপস মণ্ডলের কাছেও হৈমন্তীকে একবার নিয়ে যায় গোপাল। এদিকে, বুধবার থেকে গোপালকেও খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। অন্যদিকে ‘কালীঘাটের কাকু’ হিসেবে সুজয় ভদ্রের নাম প্রকাশ্য আনেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল। তারপর ‘কালীঘাটের কাকু’ দাবি করেছেন যে তিনি কোনও ভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন এবং কোনও টাকা নেননি। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই এখন দেখার।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ