Home » বলরামের পদ্মশ্রী না পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন তারকা

বলরামের পদ্মশ্রী না পাওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন তারকা

সময় কলকাতা ডেস্ক,২৬:জানুয়ারি :  তুলসীদাস বলরাম অনেক অপ্রাপ্তি বুকে নিয়েই চলে গিয়েছেন, তাঁর পদ্মশ্রী পাওয়া উচিত ছিল-:যদি মরনোত্তর পদ্মশ্রী দেওয়া যায় তাহলে তা তাঁকে দেওয়া উচিত, বলরামের মৃত্যুর পরে স্মৃতিচারণা ময়দানের প্রাক্তন শিল্পী ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জীর । সত্যজিৎ চ্যাটার্জীর মতে, বলরাম শেষদিন পর্যন্ত উনি বঞ্চিত থেকে গেলেন। উত্তরপাড়া বাজার লেন তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় রবিবার বিকেলে উত্তরপাড়া জয়কৃষ্ণ গ্রন্থাগার প্রাঙ্গণে বলরামের স্মরণসভায় এসে নতুন করে বিতর্ক উষ্কে দিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জী । স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুদীপ চক্রবর্তী, উত্তরপাড়া পৌরসভা পৌরপ্রধান দিলীপ যাদব, প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিল তরুণ সংঘ ফুটবল ক্যাম্পের খুদে শিক্ষার্থীরাও। এদিন সকালে উত্তরপাড়া পৌরসভার নেতাজি অডিটোরিয়ামে তাঁর শ্রাদ্ধবাসর অনুষ্ঠিত হয়। উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব বলেন, খুব শীঘ্রই বলরামের নামে উত্তরপাড়ায় একটি মাঠের নামকরণ করা হবে।এভাবেই মৃত ফুটবলারের স্মরণ করা হয়। উল্লেখ্য এমাসের ১৬ তারিখে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৮৬ বছর বয়সী বলরাম প্রয়াত হন ।তিনি তাঁর অসামান্য ক্রীড়ানৈপুণ্যর মাধ্যমে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন । পিকে -:চুনী – বলরাম ত্রয়ীর তিনি ছিলেন অন্যতম। যিনি দেশকে দিয়েছেন গৌরব,তাঁর স্মরণসভাতে তাঁর অপ্রাপ্তি ঘিরে শোক যেন আরও গভীর বার্তাবাহী হয়ে উঠল।।

About Post Author