আবুল কায়েম, সময় কলকাতা,২৬ জানুয়ারি :
সৌদি লিগে সৌরভ ছড়ালেন সিআরসেভেন। নিজের গুণপনা আর শ্রেষ্ঠত্ব আবার জাহির করলেন রোনাল্ডো। আরেকটি হ্যাটট্রিক করলেন অবলীলায় । ৩ ম্যাচের মধ্যে রোনাল্ডোর এটি দ্বিতীয় হ্যাটট্রিক। পর্তুগিজ সুপারস্টার তার নতুন ক্লাব আল নাসেরের হয়ে ২৭ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন । দামাকের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন।সৌদি লিগে খেলা রোনাল্ডোর দল ২০১৯ সালের পর প্রথম শিরোপার জন্য অপেক্ষা করছে। এমন পরিস্থিতিতে টেবিলের সাত নম্বরে থাকা দামাকের অবস্থানে উন্নতি ঘটিয়েছে। রোনাল্ডো ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করেন। প্রথম গোলের মাত্র ৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ম্যাচে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

এই ম্যাচে তার করা দ্বিতীয় গোলটি ছিল তার ক্যারিয়ারের ১৫৩তম গোল যা এসেছে তার বাঁ পা থেকে। উল্লেখ্য, একই সাথে এটি ছিল রোনাল্ডোর ক্যারিয়ারের ৬২তম হ্যাটট্রিক। রোনাল্ডো বারবার হ্যাটট্রিক করেছেন, যেন বয়সের সাথে আরও ক্ষুরধার ও বিপজ্জনক হয়ে উঠছেন। এর ফলে রোনাল্ডোর ক্যারিয়ারের মোট গোলের সংখ্যাও দাঁড়ালো ৮২৭। দামেকের বিপক্ষে ম্যাচে আল নাসেরের হয়ে রোনাল্ডো ছাড়া আর কেউ কোনো গোল করতে পারেন নি।রোনাল্ডোর কাছে ম্লান ছিলেন বাকিরা।রোনাল্ডো যাদু অব্যাহত।আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ গোলদাতার গোলক্ষিদে কমছে না ক্লাবস্তরের খেলাতেও ।।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত