সময় কলকাতা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি: তুর্কি-সিরিয়ার পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ জাপানের হোক্কাইডো প্রদেশ কেঁপে ওঠে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ৪৩ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। উত্তর জাপানের হোক্কাইডো প্রদেশের একাধিক উপকূলবর্তী শহরে এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে কুশিরো ও নেমুরোর উপকূলবর্তী শহরগুলিও কেঁপে ওঠে। সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোন খবর মেলেনি। তবে, একাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এদিকে,গত বৃহস্পতিবারই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে চিন-আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ কেঁপে ওঠে চিন-আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল সীমান্তবর্তী এলাকায়। পাশাপাশি ভূমিকম্পের জেরে ওই সীমান্ত এলাকায় প্রবল ধসও নেমেছিল।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পের পরই কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে তুর্কি এবং সিরিয়া। চোখের নিমেষে ভেঙে পড়ে লক্ষাধিক বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় এই দুই দেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।ভূমিকম্পের পরপরই সেখানে উদ্ধার কাজে নামেন ভারতীয় সেনা ও এনডিআরএফ-র টিম। এখনও পর্যন্ত চলছে উদ্ধার কাজ। বিশেষজ্ঞদের অনুমান এই জোরাল ভূমিকম্পের পর মানচিত্র থেকে মুছে যেতে পারে তুর্কি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত