সময় কলকাতা ডেস্ক ,২৬ জানুয়ারি :
কলকাতার রিজেন্ট পার্কে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। রবিবার একটি আবাসন থেকে উদ্ধার হয় তিনজনের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, তিনটি দেহ পেশায় ব্যবসায়ী বিজয় চট্টোপাধ্যায়,স্ত্রী রানু চট্টোপাধ্যায় এবং তাদের মেয়ে ঐন্দ্রিলার। রিজেন্ট পার্কের মহাবিষ্ণু অ্যাপার্টমেন্টের এক তলায় ভাড়া নিয়ে থাকত চট্টোপাধ্যায় পরিবার। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন তিনজন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দু দিন ধরে তাঁদের দেখা যায়। এদিন দুর্গন্ধ ছড়াতে শুরু করলে দরজা ভেঙে ঢোকে পুলিশ।ঘটনার তদন্তে নেমে দেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। প্রশ্ন উঠেছে, যদি আত্মহত্যা হয়ে থাকে তবে কেন একযোগে আত্মহত্যা করলেন তাঁরা? ময়না তদন্তের ফল না আসা অব্দি কিছু নিশ্চিত করে বলা মুশকিল তথাপি কিছু বিষয় গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে পুলিশের সামনে এসেছে।প্রাথমিক তদন্তের ফল যে দিকে ইঙ্গিত দিচ্ছে তা অবশ্যই কয়েকটি ঘটনার যোগফল। কয়েক মাস আগেই পরিবারটি ভাড়া নিয়ে এই বহুতল আবাসনে আসে। প্রথম কয়েকমাস সঠিক সময়ে ভাড়া দিলেও এমাসের ভাড়া বাকি পড়েছে। বিজয় চট্টোপাধ্যায়ের তাঁর আইন নিয়ে পাঠরতা কন্যার টিউশন ফি দিতে হবে তাই তিনি সময় ভাড়া দিতে পারেন নি বলে জানিয়েছিলেন। বিদ্যুতের বিল ও কয়েকমাস বাকি পড়েছিল। জানা গিয়েছে, বিজয় চট্টোপাধ্যায়ের বড় বাজারে ব্যবসা ছিল।এতটাই মন্দা বিজয় চট্টোপাধ্যায়ের ব্যবসা যে তা লাটে ওঠার জোগাড়। উল্লেখ্য, বড়বাজারে ব্যবসা ছিল বিজয় চট্টোপাধ্যায়ের। আর্থিক দুরবস্থাই পরিবারটিকে দুর্ভাগ্যজনক চূড়ান্ত ও মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।।


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর