সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: চারচাকা গাড়ি হোক বা বাইক, সাধারণ মানুষ হোক বা বিত্তশালী, ব্যাঙ্কের ঋণ নিয়েই কিনে থাকেন। কারণ একসঙ্গে এতগুলো টাকা দেওয়ার বদলে কম টাকা ডাউনপেমেন্ট করে মাসিক কিস্তিতে (ইএমআই) টাকা শোধ করাই ভালো। বিশেষকরে মধ্যবিত্ত শ্রেণির মানুষ ইএমআই-তে গাড়ি বা বাইক কিনতেই বেশি সাচ্ছন্দ্য। কিন্তু অনেক সময়ই কেউ কেউ এই ইএমআই সময়মতো জমা করতে পারেন না।

ফলে মোটা টাকা জরিমানা করে সংশ্লিষ্ট ব্যঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু এবার এক অন্য পদ্ধতি আসছে। এমন এক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে যাতে নিয়মিত ঋণের কিস্তি না মেটালে আপনার কেনা গাড়ি যে কোনও সময় বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারি সংস্থা ফোর্ড এক নতুন ধরণের প্রযুক্তি আবিষ্কার করেছে। যার পেটেন্ট নেওয়ার জন্য ফাইলও করেছে সংস্থা। জানা যাচ্ছে, গাড়ির কিস্তি যদি নিয়মিতভাবে শোধ না করা হয় যে কোনও সময় অচল হয়ে যাবে গাড়ি। এমনকি গাড়ির এসি বা ইঞ্জিন বন্ধ করার সুযোগ রয়েছে এই প্রযুক্তিতে।

এমনকি মাঝপথেও গাড়ির দরজা লক হয়ে ভিতরে বন্দি হয়ে যেতে পারেন গাড়িচালক ও যাত্রীরা। বিশ্ব বাজারে ফোর্ডের গাড়ির জনপ্রিয়তা তুঙ্গে। সংস্থা অত্যাধুনিক গাড়ি এনে উপভোক্তাদের আকর্ষিত করে প্রয়শই। প্রযুক্তি ও ফিচার্সের মিশেলের জন্য ফোর্ডের গাড়ির দাম একটু চড়া থাকে। তবুও গ্রাহকরা কেনে এই সংস্থার গাড়ি। ফলে ব্যাঙ্ক থেকে অধিক মূল্যের ঋণ নিতে হয় ক্রেতাদের। আর ঋণ মেটাতে প্রায়ই হিমশিম খেতে হয় ক্রেতাদের। ফলে এবার ঋণ আদায়ের জন্য এই অভিনব প্রযুক্তি আবিস্কার করল ফোর্ড সংস্থা।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
ইসরোর ১০১ তম অভিযান ব্যর্থ,মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন ব্যর্থ হল