সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৭ মার্চ: সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের। এ বছরের ফুটবল মরশুম কার্যত শেষ হয়ে গেল পিএসজি তারকার। চিকিৎসকরা জানিয়েছেন, ডান পায়ের গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচারের জন্য চার থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে এ মরশুমে জাতীয় দল বা ক্লাবের হয়ে আর খেলতে দেখা যাবেনা নেইমারকে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। গত মাসেও ফরাসি লিগের খেলা চলাকালীন চোটের জায়গায় নতুন করে চোট পান তিনি। গোড়ালির চোট সম্পূর্ণ সরিয়ে তুলতে ব্রাজিলিয়ান তারকাকে অস্ত্রোপচারের পরামর্শ দেয় পিএসজির ম্যাডিকেল স্টাফেরা। কাতারের রাজধানী দোহায় তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। নেইমারের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা জানিয়েছে নেইমার ভক্তরা। আর চোটের জন্য মরশুমে মাঝ পথে ছিটকে গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন নেইমার।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ বছর মোট ১৮টি গোল করেছেন তিনি। তবে বিশ্বকাপ থেকে চোট নিয়ে ফেরার পর কিছুটা অফ ফর্মে দেখা যায় তাঁকে। ৮ ম্যাচে ২ গোল করে সমালোচনার শিকার হতে হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলারকে। এমতাবস্থায় বায়ার্নের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে নেইমারকে ছাড়াই নামতে হবে পিএসজিকে। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে মেসি-এমবাপেরা। দ্বিতীয় লেগে নামার আগে ব্রাজিলিয়ান তারকার চোট দলের থিঙ্ক ট্যাঙ্কের চিন্তার ভাঁজ যে অনেকটাই বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখেনা।
I’ll come back stronger ???? pic.twitter.com/VBTH9MME02
— Neymar Jr (@neymarjr) March 6, 2023


More Stories
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত