Home » অবশেষে বিরাট করলেন সেঞ্চুরি

অবশেষে বিরাট করলেন সেঞ্চুরি

সময় কলকাতা ডেস্ক : অবশেষে বিরাট কোহলি সেঞ্চুরি করলেন। বিরাট কোহলির ১৮৬ রানের সৌজন্যে  ৯১ রানে প্রথম ইনিংসে এগিয়ে গেল  ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৮০ রানের উত্তরে  ভারত অলআউট হয় ৫৭১ রানে যদিও ব্যথায় কাবু শ্রেয়স আয়ার ব্যাট করতেই নামেননি। চতুর্থ দিনের শেষে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে তিন।

মধ্যাহ্নভোজের আগে ভারত এদিন সংযমী ব্যাট করলেও রবীন্দ্র জাদেজা  অনাবশ্যকভাবেই নিজের উইকেট উপহার দিয়ে যান। ধৈর্য নিয়ে ব্যাট করতে থাকা বিরাট কোহলিকে  এসময় কিছুটা ক্ষুব্ধ হতে  দেখা যায় জাদেজার ওপরে। লাঞ্চের পরে ভরত ৪৪ রানের ইনিংস খেলে আউট হলেও অবিচল ছিলেন বিরাট কোহলি। অবশেষে টেস্ট জীবনের ২৮ তম সেঞ্চুরিটি পেয়ে যান বিরাট যা কিনা এল প্রায় তিন বছর চার মাস পরে।এদিন যথারীতি বিরাটের পাশাপাশি ব্যাট হাতে সপ্রতিভ ছিলেন অক্ষর প্যাটেল। তাঁর সংগ্রহ ৭৯ রান। চতুর্থ দিনের শেষে ম্যাচের চিত্র অনেকটাই পরিষ্কার। অত্যন্ত আশ্চর্যজনক  কিছু না ঘটলে ম্যাচ এগিয়ে চলেছে অমিমাংসিতভাবে শেষ হওয়ার দিকে।।

About Post Author