সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ জিও গ্রাহকদের জন্য দারুণ খবর! প্রত্যেক মাসেই জিও-র মোবাইল রিচার্জের জন্য নিজের গ্যাঁটের থেকে কমপক্ষে ২৫০ টাকা খসাতে হয়। কিন্তু জানেন কি ২৫০ টাকারও কমে সস্তার বেশকিছু রিচার্জ প্ল্যান রয়েছে রিল্যায়েন্স জিও-র। সস্তার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং,হাইস্পিড ডেটা ছাড়াও আরও অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন। তাই আর চিন্তা না করে এক নজরে দেখে নিন রিল্যায়েন্স জিও-র সস্তার কিছু রিচার্জ প্ল্যান –

১১৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে প্রতিদিন আপনি ১.৫ জিবি ডেটা, ৩০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেসের সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন।
১৪৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি, জিও ক্লাউড-এ অ্যাক্সেস পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা ২০ দিন।

১৭৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং, এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটির বৈধতা ২৪ দিন।
১৯৯ টাকার প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনি প্রতিদিন ১০৫ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলিতে অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানের বৈধতা ২৩ দিন।

২০৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপের সুবিধা পাবেন। এর বৈধতা ২৮ দিন।
২৩৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ১০৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০টি ফ্রি এসএমএস এবং জিও অ্যাপের সুবিধা রয়েছে। এর বৈধতাও ২৮ দিন।

২৪৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা, ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পেয়ে যাবেন। এর বৈধতা ২৩ দিন।


More Stories
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের ক্রেতা-উপভোক্তাদের কী কী সুবিধা হল? দাম কমবে কোন কোন জিনিসের?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ