সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: বর্তমান বিশ্বায়নের যুগে ভাষা কোনও বাঁধাই নয়। ইন্টারনেটে বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলে (Google) খুব সহজেই বিশ্বের যে কোনও ভাষা পছন্দের বা নিজের মাতৃভাষায় অনুবাদ করা যায়। গুগল ট্রান্সলেট টুলের মাধ্যমে যে কোনও ভাষার অনুবাদ করা যায় কয়েক সেকেন্ডেই। ফলে ভারত-সহ তৃতীয় বিশ্বে যথেষ্ট জনপ্রিয় গুগলের ট্রান্সলেট টুল (Google Translate Tool)। আপনার পরিচিত ভাষায় লেখা কোনও শব্দ বা বাক্য মুহূর্তে যে কোনও অপরিচিত ভাষায় অনুবাদ করা সম্ভব।

আবার অপরিচিত কোনও ভাষা থেকে শব্দ বা বাক্য যদি নিজের মাতৃভাষায় অনুবাদ করার প্রয়োজন হয় তবেও গুগল ট্রান্সলেট টুল অপরিহার্য। তবে এই অনুবাদ করা যেত টেক্সট টু টেক্সট, অর্থাৎ যে কোনও লেখা অনুবাদ করা যায়। এক্ষেত্রে কোনও ছবির মধ্যে লেখা অনুবাদ করতে অক্ষম ছিল সার্চ ইঞ্জিন গুগল। এবার সেই সমস্যার সমাধানও করে ফেলল তাঁরা। বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল হাজির করল নতুন টুল, টেক্স ইন ইমেজ (Text in Image)। সংস্থা জানিয়েছে, এবার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েব ভার্সনে ছবি বা ইমেজে ব্যবহৃত লেখাও অনুবাদ করা যাবে। এই ফিচারটি অত্যন্ত সহজ ও ইউজার ফ্রেন্ডলি। এবার দেখে নিন কীভাবে গুগল ট্রান্সলেটরে ইমেজ ফাইল ব্যবহার করবেন?
- ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলুন
- বাঁ দিকে ইমেজেস (Images) ট্যাবে ক্লিক করুন
- যে ইমেজ বা ছবির লেখা (Text) অনুবাদ করতে চান সেটা ব্রাউজ করে সিলেক্ট করুন
- কম্পিউটার থেকে যে কোনও jpg, jpeg, png ফাইল ট্রান্সলেট করার জন্য আপলোড করুন
- একই সঙ্গে আসল ও ট্রান্সলেট করা ইমেজ স্ক্রিনে দেখতে পাবেন
প্রসঙ্গত, এখনও পর্যন্ত কোনও ব্যক্তিকে মোট ১৩০টি ভাষা অনুবাদ করার সুযোগ দিচ্ছে গুগল। ডিফল্ট ভাষা থেকে যেমন অনুবাদ করা যায়, তেমনই অন্য যে কোনও ভাষাও অনুবাদ সম্ভব গুগল ট্রান্সলেটে। শুধু অনুবাদই নয়, তার কপিও ডাউনলোড করা যায়।



More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ