Home » ক্লান্তি জয়ে সমর্থকদের পাশে চান জুয়ান

ক্লান্তি জয়ে সমর্থকদের পাশে চান জুয়ান

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১৫ মার্চ : শনিবার আইএসএলের ফাইনালে  বেঙ্গালুরু এফ সির মুখোমুখি হতে চলেছে   এটিকে মোহনবাগান। হায়দ্রাবাদ কে পেনাল্টি শুট আউটে হারিয়ে গোয়ার মাটিতে এবার মহারণ।

জুয়ান ফেরান্দো ফাইনালের গুটি সাজাতে আরম্ভ করেছেন সেমিফাইনাল ম্যাচ জিতেই। তবুও আইএসএল ফাইনালের আগে খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে চিন্তিত এটিকে মোহনবাগান কোচ।এই মুহূর্তে তাঁর প্রধান চিন্তা টানা ম্যাচে ক্লান্ত ফুটবলারদের কী ভাবে দ্রুত তরতাজা করে তোলা যায় তা নিয়েই। তিনি বলছেন, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে তিনি দর্শক সমর্থন চান। তিনি চাইছেন সবুজ মেরুন সমর্থকরা গোয়ার স্টেডিয়াম ভরাক। বেশ কিছুটা সময় এফ সি গোয়ার কোচ ছিলেন স্পেনীয় জুয়ান ফেরান্দো। গোয়ার মাটি তাঁর পরিচিত। তিনি বলছেন, টানা খেলে ফুটবলাররা ক্লান্ত এবং ফুটবলারদের তরতাজা রাখতে তাঁদের মাঠে পাশে চাই সমর্থকদের। তাঁর মতে “ঘরের মাঠে খেললে সমর্থকদের ভিড় তো থাকবেই। ফুটবলারদের ওঁরা খুব ভালবাসেন। যখন মানসিক ভাবে বা শারীরিক ভাবে ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে, তখন সমর্থকদের চিৎকারই ওদের উজ্জীবিত করে। আশা করছি, ফাইনালেও এই সমর্থন পাব। গোয়ার স্টেডিয়ামের গ্যালারিতে মনে হয় ২৭ হাজারের বেশি দর্শক বসতে পারেন না। তবুও আশা করব, অনেক সমর্থকই গোয়া যাবে আমাদের জন্য গলা ফাটাতে।’’ উল্লেখ্য, এটিকে মোহনবাগান প্রথম লেগের ম্যাচে নিজামের শহরে অমিমাংসিত রেখে ফেরার পরে দ্বিতীয় লেগে ঘরের মাটিতে ১২০ মিনিট কোনো গোল হয় নি। অবশেষে ৪-৩ গোলে পেনাল্টি শুটআউটে বাজিমাত করে ফাইনালে পৌঁছে যায়। ক্লান্তিকে উপেক্ষা করে স্নায়ুর জোর রেখে যুবভারতীতে দর্শকঠাসা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান জয় করায়ত্ব করে। একই মন্ত্রে শনিবার মহারণে এটিকে মোহনবাগান বাজিমাত করে কিনা এটাই দেখার। কারণ বেঙ্গালুরু এফ সি ক্রমেই তাদের গ্রাফ ওপরের তুলে নিয়ে চলেছে।সেমিফাইনালের সেকেন্ড লেগ ছাড়া শেষ কয়েকটি ম্যাচে তারা অপরাজিত থেকেছে এবং তাদের দলে নামীদামী মুখের আধিক্য। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিততে হলে যে নিজেদের সেরা খেলা দিতে হবে মানছেন দ্রোনাচার্য ফেরান্দো ।।

About Post Author