সময় কলকাতা ডেস্ক,১৫ মার্চঃ চোটের কারণে কাবু কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি না থাকলে আসন্ন আইপিএলের আসরে কেকেআর দলের অধিনায়কত্ব করবেন কে? কেকেআরের অন্দরমহলের খবর কী?

কলকাতা নাইট রাইডার্স এর থিঙ্ক ট্যাঙ্ক পড়েছে বেশ সমস্যায়। গুজরাটের মোতেরায় ভারতের একমাত্র ইনিংসে ব্যাট করতেই নামতে পারেন নি শ্রেয়স আইয়ার। আন্তর্জাতিক ক্ষেত্রে বা ঘরোয়া ক্রিকেটে যে কোনও ফরম্যাটে যেকোনও দলের পক্ষে সম্পদ এই ব্যাটসম্যান। তিনি এবার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক। আসন্ন আইপিএলে তিনি যদি কয়েকটি ম্যাচে খেলতে না পারেন সেক্ষেত্রে অধিনায়কত্ব করবেন কে? সেক্ষেত্রে নাম উঠে আসছে তিনজনের।

শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে প্রথম নামটি উঠে আসছে সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত সফল এই অলরাউন্ডার দীর্ঘদিন বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। পাশাপাশি আইপিএলে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । ৭১ টি আইপিএল ম্যাচে ৬৩ টি উইকেট ও ৭৯৩ রান করেছেন তিনি। যে কোনও খেলার মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন সাকিব।

দ্বিতীয় যে নামটি উঠে আসছে সেই নামটি টিম সাউদীর। নিউজিল্যান্ডের এই পেস বোলার টেস্ট ক্রিকেটে রীতিমত সফল। আইপিএলে ৫২ টি ম্যাচে ৪৫ টি উইকেট পেয়েছেন তিনি।

তাঁরও কিউই দলকে নেতৃত্বদানের অভিজ্ঞতা রয়েছে। এই দুই সফল বিদেশি আন্তর্জাতিক খেলোয়াড়ের পাশাপাশি যে ভারতীয় নামটি উঠে এসেছে তার নাম নীতিশ রানা।

আইপিএলে বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন নীতিশ রানা। তিনি ৭৪ টি আইপিএল ম্যাচে ১৭৪৪ রান করেছেন ১৩৫.৬১ স্ট্রাইক রেটে। এখন দেখার শ্রেয়স আইয়ার আদৌ আইপিএল শুরুর আগে ফিট হয়ে ওঠেন কিনা। তিনি সুস্থ না হলে কে শেষ পর্যন্ত নাইটদের দলনায়ক হন তাও দেখার।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার