সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে স্নাতক স্তরের চার বছরের পড়াশোনা। অবশেষে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সুপারিশ মেনে নিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে নির্দেশ পাঠিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। যেখানে বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু করতে হবে। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের নির্দেশের সঙ্গে ইউজিসির মূল সুপারিশটিও পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে এ বিষয়ে বিস্তর জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের সার্বিক শিক্ষার জন্যই মূলত চার বছরের স্নাতক স্তরের কোর্স চালু করা হচ্ছে। যে ব্যবস্থায় একাধিক এন্ট্রি ও এক্সিটের বিকল্প থাকবে। সেই সঙ্গে ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে একাধিক বিকল্প মেয়াদও থাকবে। তা ছাড়া আন্ডারগ্র্যাজুয়েট স্তরে পড়াশোনায় সংযুক্ত করা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপও। তবে,নতুন শিক্ষানীতিতে তুলে দেওয়া হয়েছে এম ফিল কোর্স।

জানা গিয়েছে,চলতি বছর থেকে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস-এর নতুন নিয়ম চালু করছে ইউজিসি। কার্যত সেকারণেই এখন ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কে সব বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ন্যাক-এর র্যা ঙ্কিং নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যেই রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রীদের সুবিধার্থেই ন্যাশানাল অ্যাকাডেমিক ডিপোজিটারি এবং ন্যাশানাল ডিজিলকারে এনরোল করার প্রস্তুতি নিতে বলা হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত,দীর্ঘ ৩৪ বছর পর ২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে বদল আনে মোদী সরকার। কিন্তু,প্রথম থেকেই এই শিক্ষানীতির বিরোধিতা করে গিয়েছে রাজ্য সরকার। এবার সেই শিক্ষানীতিরই একটা অংশ মেনে নিল রাজ্য। নতুন শিক্ষানীতিতে এবার পশ্চিমবঙ্গেও শুরু হবে স্নাতক স্তরের চার বছরের পড়াশোনা।


More Stories
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের