Home » ওয়ান ডে সিরিজ: অস্ট্রেলিয়া ভারতকে বড় রানের টার্গেট দিল

ওয়ান ডে সিরিজ: অস্ট্রেলিয়া ভারতকে বড় রানের টার্গেট দিল

ভারত অস্ট্রেলিয়া

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২২ মার্চ: শুরুর ধাক্কা সামলে ভারতে বড় রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া। বুধবার বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে ২৮ ওভারে পাঁচ উইকেটে ১৩৮ রান থেকে ২৬৯ রানে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। যদিও অজিদের হয়ে বড় রান কেউ পেলেন না। তাঁদের সর্বোচ্চ রান মিচেল মার্শের। তিনি ৪৭ রান করে আউট হলেন। ভারতের হয়ে তিনটি উইকেট নিলেন হার্দিক পাণ্ডিয়া। এছাড়া, মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল পেলেন দুটি করে উইকেট। প্রসঙ্গত, বিশাখাপত্তনমে যে জিতবে তাঁরাই সিরিজ জিতবে।

বুধবার সিরিজ নির্নায়ক ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল বিশাখাপত্তনমে। এদিন ডেভিড ওয়ার্নার প্রথম দলে জায়গা পেলেন অজি ওপেনার ক্যামরন গ্রিন অসুস্থ থাকায়। এছাড়া পিচের কথা মাথায় রেখে নাথান এলিসের বদলে দলে রাখা হয়েছিল অ্যাস্টন অ্যাগারকে। যদিও এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অজিদের প্রথম উইকেটে উঠল ৬৮ রান। হার্দিক পাণ্ডিয়া প্রথম আঘাত হানলেন, আউট করলেন ট্রেভিস হেডকে (৩৩)।

এরপর দুরন্ত ফর্মে থাকা মিচেল মার্শকে ফেরালেন সেই হার্দিকই। মার্শ আউট হলেন ৪৭ রান করে। এরপর একে একে ফিরে যান ওয়ার্নার (২৩), লাবুশানে (২৮), মার্কাস স্টোয়নিস (২৫), অ্যাস্টন অ্যাগার (১৭)। তবে শেষের দিকে শ্যেন অ্যাবট (২৬) কিছুটা চেষ্টা করে টেল এন্ডারদের নিয়ে অস্ট্রেলিয়াকে ২৬৯ রানে পৌঁছে দেয়। এখন দেখার ভারতীয় ব্যাটাররা ম্যাচ জিতিয়ে ভারতকে সিরিজ এনে দিতে পারেন কিনা।

About Post Author