Home » গাঁটে ব্যথা? অনায়াসেই খেতে পারেন এই ৫ খাবার

গাঁটে ব্যথা? অনায়াসেই খেতে পারেন এই ৫ খাবার

সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে গাঁটে ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। গাঁটে ব্যথা হলে শরীরের জয়েন্টে জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। এক্ষেত্রে আপনি এমন কিছু খাবার খেতে পারেন,যা ইউরিক অ্যাসিডের সমস্যা কমিয়ে দিতে পারে। এই তালিকায় রয়েছে-


চিকেন
ইউরিক অ্যাসিড থাকলে আপনি রেডমিট খেতে পারবেন না। কারণ রেডমিটে পিউরিন বেশি থাকে। তবে চিকেন খেলে গাউট বা ইউরিক অ্যাসিড বাড়ে না। সেক্ষেত্রে শরীরের প্রোটিনের চাহিদাও মেটে। তাই গাউট কমাতে চাইলে আপনি চিকেন খান।
জল
শরীরে জমে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড আপনাকে বের করে দিতে হবে। এক্ষেত্রে এই বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড বের করতে চাইলে জল পান করুন। জল পান করলে ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়। তাই দিনে অন্তত ২ থেকে ৩ লিটার জল পান করুন।

আরও পড়ুন   আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্‌ম মনিটর’, পোস্টিং পূর্বাঞ্চলে, রইল বিস্তারিত

ডিম
ডিমে রয়েছে প্রোটিন। ডিমের প্রোটিন শরীরে সহজেই গ্রহণ করে। তাই ডিমের সাদা অংশ আপনাকে খেতেই হবে। তবে ১টার বেশি ডিম খাবেন না। কারণ ১টার বেশি খেলে শরীরে জমতে পারে কোলেস্টেরল।
ফল
ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য ফল ভালো। ফলের মধ্যে থাকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ফল গাউটের সমস্যা কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে ডাবের জলও খুব ভালো হতে পারে।

About Post Author