সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। নতুন এই প্রিপেড প্ল্যানের জন্য আপনার পকেট থেকে খসাতে হবে ২৯৫ টাকা। নতুন প্রিপেড প্ল্যান সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং সহ আরও অনেক সুবিধা। এই প্ল্যানের বৈধতা একমাস অর্থাৎ ৩০ দিন থাকবে বলেই জানা গিয়েছে। দেখে নিন এই প্ল্যানে আর কি সুবিধা পাবেন-
আরও পড়ুন ডিএ ইস্যুতে আন্দোলনকারীদের গণ ই-মেইল রাষ্ট্রপতিকে

সংস্থার তরফে জান্নাও হয়েছে,২৯৫ টাকা রিচার্জ করলে আপনি নতুন প্ল্যানে আপনি ২৫জিবি ডেটা পাবেন। তবে,২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনাকে 50p/MB-তে চার্জ দিতে হবে। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। যার মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন। এছাড়াও ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। ২৯৫ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে আপনি ৩০ দিনের ভ্যালিডিটির ২টি রিচার্জ কুপনও পেয়ে যাবেন।

অন্যদিকে,মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ফের ১০০ টাকা বেড়ে গেল জিও-র রিচার্জ প্ল্যান। যদিও গ্রাহকদের দাবি,জিও-র এই প্ল্যানে আগের প্ল্যানের তুলনায় বেশি সুবিধা রয়েছে। জানা গিয়েছে,জিও-র ২৯৯ টাকার নতুন এই রিচার্জ প্ল্যানে আপনি ৩০ জিবি ডাটা,১০০ টি ফ্রি এসএমএস,এসটিডি ও রোমিং সহ আনলিমিটেড কলিং এবং জিও অ্যাপগুলির অ্যাক্সেসের সুবিধা পাবেন। এছাড়াও ওয়েলকাম অফারের সুবিধাও পাবেন। যেখানে আনলিমিটেড ৫জি ডেটা পেয়ে যাবেন। একইসঙ্গে এই প্ল্যানে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড ইত্যাদি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।
আরও পড়ুন হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম অন্তত ২৭

এদিকে,১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও প্রাইম মেম্বারশিপের জন্য ৯৯ টাকা চার্জ করত সংস্থা। এখন ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আর তা লাগবে না। ২৯৯ টাকার এই পোস্টপেইড প্ল্যানটি এখন জিও সংস্থার এন্ট্রি-লেভেল প্ল্যান। ফলে ডাটা, আনলিমিটেড কলিং-এর মতো নানা সুবিধা পাওয়ার জন্য পোস্টপেইড গ্রাহকদের ২৯৯ টাকা খরচ করতে হবে। যদিও রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়ায় বেশ কিছু নতুন সুবিধাও যোগ করা হয়েছে এই প্ল্যানে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার