Home » গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

সময় কলকাতা ডেস্ক,৫ এপ্রিল : অতিরিক্তপরিমাণে ডেটা এবং ভ্যালিডিটির কথা মাথায় রেখে সারাবছরের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। এবারইহেকে ১৫৫৯ টাকা রিচার্জ করলেই ৩৩৬ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এছাড়াও আপনি পাবেন আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ফ্রি এসএমএস এর সুবিধাও।

এক ঝলকে দেখে নিন জিও-র নতুন এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাবেন- 

জিও-র এই প্ল্যান আপনি মোট ১২টি প্যাক পাবেন। প্রত্যেক মাসে ২৮ দিনের জন্য হাইস্পিড ২৪জিবি করে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও এই প্ল্যানে সমস্ত জিও অ্যাপস,যেমন- জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এসব কিছুরই সাবস্ক্রিপশন বিনামূল্যেই পেয়ে যাবেন।

আরও পড়ুন  পর্নস্টারের মামলায় গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প!

একইসঙ্গে জিও-র এই প্ল্যানে আপনি দেশের যে কোনও প্রান্তে ৩৩৬ দিনের জন্য  আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এর পাশাপাশি ৩৩৬০ টি ফ্রি এসএমএস পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিদিন আপনি ১০ টি করে এসএমএস বিনামূল্যেই পেয়ে যাবেন।

About Post Author