স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: আইপিএলে ফের হার দিল্লির। গুজরাট টাইটন্সের বিপক্ষে ছয় উইকেটে হারল দিল্লি ক্যাপিটালস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬২ রান তোলে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় গত বারের আইপিএল বিজেতারা।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লখনউয়ের কাছে ধরাশায়ী হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। মঙ্গলবার ঘরের মাঠে ঘুরে দাড়ানোর লক্ষেই মাঠে নেমেছিল ডেভিড ওয়ার্নাররা। প্রতিপক্ষ ছিল গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। যারা আইপিএলের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চেন্নাইকে হারিয়ে অভিযান শুরু করেছে।
এদিন দিল্লি ক্যাপিটালের মনোবল চাঙ্গা করতে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ঋষভ পন্থ। তবে ঋষভের উপস্থিতিতেও বদল হলনা ম্যাচের ভাগ্য। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট
অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রান তাড়া করে ম্যাচ জেতায় ইতিমধ্যে নজির গড়েছে আইপিএলের নবাগত এই দল। ফলে সেই পরিসংখ্যানে এদিনও ভরসা রাখলেন গুজরাট অধিনায়ক। আর দলের অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন দলের নির্ভরযোগ্য বোলার মহম্মদ শামি। দিল্লি দলের টপ অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটার পৃথ্বী শ ও মিচেল মার্শকে ডাগআউটে ফেরালেন শামি। এরপর বেশ চাপে পরে যায় দিল্লি। এরপর রশিদ খান এবং আলজারি জোসেফদের দাপুটে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে দিল্লির দিশাহীন ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডারে অক্ষর প্যাটেলের লড়াকু ২২ বলে ৩৬ এবং এই ম্যাচে অভিষেক হওয়ার বাংলার অভিষেক পোড়েলের ঝোড়ো ১১ বলে ২০ রানের সুবাদে কিছুটা ম্যাচে ফেরে দিল্লি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভাবেই শুরু করেন গুজরাটের দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। তবে দিল্লির প্রোটিয়া বোলার নকিয়ার জন্য দুই ওপেনারের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। এরপর এরপর মাত্র ৫ রান করে ডাগআউটে ফেরেন গুজরাট অধিনায়কও। তখন মনে হচ্ছিল ম্যাচ জিততে পারে দিল্লি। কিন্তু এরপর ম্যাচের রাশ ধরেন সাই সুদর্শন ও বিজয় শঙ্কর। ২৩ বলে ২৯ রান করে মার্শের বলে আউট হন শঙ্কর। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন ২১ বছরের সাই। ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ‘কিলার মিলার’।
সুদর্শন ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন সাই। আর পরপর দুটি জয়ের ফলে লিগ টেবলের শীর্ষে গুজরাট টাইটান্স। গুজরাটের পয়েন্ট ৪। গুজরাটের নেট রান রেট +০.৭০০।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে