Home » ইংরেজি ব্যবহার করলেই বিপদ! হতে পারে বিরাশি লক্ষের জরিমানা

ইংরেজি ব্যবহার করলেই বিপদ! হতে পারে বিরাশি লক্ষের জরিমানা

সময় কলকাতা ডেস্ক,৪এপ্রিল: এবার থেকে ইংরেজিতে কথা বললে দিতে হবে মাশুল। এক দুই লক্ষ নয়, একেবারে বিরাশি লক্ষের জরিমানা দিতে হবে নাগরিকদের। দেশের মানুষের মধ্যে বিদেশী ভাষার প্রতি ‘অত্যাধিক’ প্রীতি ঘোচাতে এরকম আইন প্রণয়নের পথেই হাঁটছে ইতালির জর্জিয়া মেলোনির ‘ব্রাদার্স অফ ইতালি’ সরকার। এর সরকারি নাম দেওয়া হয়েছে আক্রমন অ্যাংলোম্যানিয়াক।

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি সরকার সংসদে একটি খসড়া প্রস্তাব এনেছে। এই প্রস্তাব আনেন সংসদের নিম্ন কক্ষের সদস্য ফ্যাবিও রামপেলি। এই বিলকে সমর্থন জানিয়েছেন স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বিলের প্রস্তাবে বলা হয়েছে,অফিশিয়াল কাজের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি যদি বিদেশি ভাষার প্রয়োগ করে তবে তাদের মোটা জরিমানা দিতে হবে! বিশেষ করে স্বদেশী ভাষার বদলে যদি ইংরেজি ভাষা ব্যবহার করা হয়, তবে  জরিমানা হতে পারে ১০০,০০০ ইউরো পর্যন্ত। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৩ লক্ষ টাকার সমান।

আরও পড়ুন  দিল্লি ডাগআউটে ঋষভ পন্থের জার্সি বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড

এই আইন প্রণয়নের সপক্ষে ইতালি সরকারের দাবি তথ্যের সুরক্ষার জন্য এই আইন বলবৎ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ মেলোনি সরকারের দাবি, দেশের সংবেদনশীল ও গোপনীয় তথ্য চ্যাট জিপিটি চুরি করে নিচ্ছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নিষেধাজ্ঞা জারি করে নজির গড়ল ইতালি। এছাড়াও খসরা প্রস্তাবে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলিতে মাত্রাতিরিক্ত ইংরেজির ব্যবহারের ফলে দেশীয় ভাষার অবমাননা হচ্ছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও দাবি করা হচ্ছে প্রস্তাবনায়। তাই এরকম চরম সিদ্ধান্ত গ্রহণ করল ইতালির মেলোনি সরকার।

About Post Author