সময় কলকাতা ডেস্ক,৭ এপ্রিলঃ বার্সেলোনাকে কার্যত উড়িয়ে দিয়ে কোপা দেল রে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রিয়্যাল মাদ্রিদ। অন্য দিকে ফাইনালে উঠেছে ওসাসুনা। আটলাতিকো বিলবাওকে দু লেগে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনালে উঠেছিল ওসাসুনা। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে বার্সাকে চার গোল দেওয়া ও বেঞ্জিমার হ্যাটট্রিকের পরে ওসাসুনাকে ধর্তব্যের মধ্যেই আনছেন না বিশ্বের ফুটবল প্রেমীরা। আনবেন ই কেন? রিয়েল মাদ্রিদ বা বার্সেলোনার ফুটবল ঐতিহ্য যে কুলীনের মর্যাদা দেয় না ওসাসুনাকে। অথচ ওসাসুনার রয়েছে এক প্রাচীন ইতিহাস যা জড়িয়ে রয়েছে নাভারা সভ্যতা এবং বাস্কে সংস্কৃতির সঙ্গে।

ফ্রান্স ও স্পেনের সীমানা বরাবর স্পেনের অংশ নাভারার একদা নিজস্ব রাজ্য ছিল। অত্যন্ত গৌরবময় প্রাচীন সংস্কৃতির অঙ্গ এই নাভারা সাম্রাজ্য। আর ওসাসুরা একমাত্র নাভারেস ক্লাব যারা লা লিগায় অংশ নিচ্ছে। বলা ভালো, ওসাসুনা হল সেই নাভারেস ক্লাব যারা লা লিগা খেলেছে দীর্ঘসময় ধরে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ফুটবল ক্লাব অর্থাৎ ওসাসুনার সাথে জড়িয়ে আছে ১০৩ বছরের প্রাচীনত্ব। শেষ মরশুমে লা লিগায় তারা দশম স্থান পেয়েছিল কুড়ি দলের মধ্যে।যদিও এই ক্লাব কখনই জাতীয় ট্রফি জিততে পারেনি,যদিও সেনগুডা ডিভিসন বা দ্বিতীয় ডিভিশনে চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। অবনমণ তাদের দমিয়ে রাখতে পারে নি।

ফুটবল ইতিহাসে তাদের সেরা বছর ছিল ২০০৫- ২০০৬ মরশুম। ২০০৫ সালে তারা প্রথমবারের মত কোপা দেল রে ফাইনালে পৌঁছেছিল। ৯০-৯১ মরশুমের মতই ২০০৫-০৬ মরশুমেও লা লিগায় তারা হয়েছিল চতুর্থ। এবারের ওসাসুনার দলটি সম্পর্কে বলা হচ্ছে, দল অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়ে পরিপূর্ণ। এবার কোপা দেল রে তে সেমিফাইনালে খেলা নির্ধারিত সময়ে নিস্পত্তি হয় নি। ওসাসুনার তরুণ ফুটবলার পাবলো ইবানেজ ১১৫ মিনিটের মাথায় বাজিমাত করেন সিনিয়র ক্যারিয়রে তাঁর প্রথম গোলটি করে। বিলবাও আর সমতা ফেরানোর সুযোগ পায় নি। অতঃপর অন্য সেমিফাইনালে জিতে যায় রিয়্যাল মাদ্রিদ।আগামী মে মাসের ৬ তারিখ ফাইনাল ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে চমক কি দেখাতে পারবে ওসাসুনা?
আরও পড়ুন গভীর রাতে ভয়াবহ বাস দুর্ঘটনা চিংড়িঘাটায়!

“লস রোজিলোস” হল ওসাসুনা ক্লাবের চলতি নাম, যার অর্থ “দ্য লিটল রেডস”। বাস্কে ভাষায় “ওসাসুনা” শব্দের অর্থ হল “স্বাস্থ্য”, “শক্তি” বা “শক্তি” অর্থে ব্যবহৃত হয়। ওসাসুনার বৃহত্তর বাস্ক অঞ্চলের অন্যান্য ক্লাবের মতই বেশ কিছু সফল খেলোয়াড় তৈরি করে এলেও চূড়ান্ত সাফল্যের আজও প্রত্যাশী। সব হিসেবনিকেশ ভেঙে এবারের কোপা দেল রে – তে কি ওসাসুনা সাফল্যের নতুন ইতিহাস গড়তে পারবে? সময়ই বলবে শেষ কথা।।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর