সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিলঃ ফের ভয়াবহ বাস দুর্ঘটনা চিংড়িঘাটায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার ভেঙে বাস চলে গেল অন্য লেনে। বৃহস্পতিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয় ৯ জন।
আরও পড়ুন আজ আইপিএলে হায়দ্রাবাদ বনাম লখনউ

জানা গিয়েছে,এদিন রাত ৩টে নাগাদ মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলো একটি বেসরকারি বাস। সেসময়ই চিংড়িঘাটার মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত দিকের লেনে চলে গিয়ে রাস্তার ধারের একটি দোকান ভেঙে ঢুকে পড়ে। ঘটনার পরই পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘাতক বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অন্যদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাসের খালাসিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ এসএসকেএম ট্রমা কেয়ারে পাঠায় চিকিৎসার জন্য। তার অবস্থা আপাতত স্থিতিশীল। বাসের তিনজন যাত্রী এই দুর্ঘটনায় অল্পবিস্তার আহত হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাসটির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। কোনও ভাবে বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস